গোপালগঞ্জ ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই প্রার্থী কারাগারে আছে তারা দুজনেই একই গ্রামের ছেলে।
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলকে কিছুদিন আগে ঢাকা থেকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। অপরদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো: কাবির মিয়া দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে আছেন।
এমটিভি বাংলার প্রতিনিধি মুকসুদপুর – কাশিয়ানী ভোটারদের দারস্হ হলে তারা বলে আমাদের এই আসনে ভোটের আমেজ গোপালগঞ্জের তিনটি আসনের থেকে সবচেয়ে বেশি। তাদের একটাই কথা সুষ্ঠু নির্বাচন হলে কারাগারে যে দুই প্রার্থী আছে তাদের ভিতর থেকে আমরা সংসদ সদস্য পাওয়ার আশাবাদী ।

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ১০:৪১ অপরাহ্ণ