লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী পথসভা, মুন্সিগঞ্জ বাজারে ব্যাপক জনসমাগম

লক্ষ্মীপুর প্রতিনিধি | মোহাম্মদ জাকির শাহ
প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ । ৮:২৩ অপরাহ্ণ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর) আজ মুন্সিগঞ্জ বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তব্যকালে আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন, দেশ ও সমাজে ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও জনগণের অধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
পথসভা ঘিরে মুন্সিগঞ্জ বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাচন যত এগিয়ে আসছে, লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থীদের প্রচারণা ততই জোরদার হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন