“সিরাতচর্চার মাধ্যমেই আদর্শ প্রজন্ম গড়ে তুলতে হবে।”- ড. মোবারক হোসাইন।

তারেকুল ইসলাম কুমিল্লা জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ

অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বুড়িচং উপজেলার উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন।
​সীরাতচর্চার গুরুত্ব ও আদর্শ সমাজ গঠন ​প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত বা জীবনচরিত্র অনুসরণ করাই হলো একজন আদর্শ মানুষ হওয়ার একমাত্র পথ। সমাজ ও রাষ্ট্রে নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে হলে সীরাতচর্চার কোনো বিকল্প নেই।” তিনি আরও যোগ করেন, ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তরুণ সমাজকে রাসূলের (সা.) আদর্শে উজ্জীবিত হতে হবে।
​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাইদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া, কুমিল্লা জেলা উত্তর শিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, আয়োজনে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা ছাত্রশিবির সভাপতি জনাব শফিউল্লাহ এছাড়াও স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​বক্তারা বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিক শিক্ষার বিকল্প নেই। ছাত্রশিবির শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি দক্ষ প্রজন্ম তৈরিতে কাজ করে যাচ্ছে। বুড়িচং উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
​স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। আয়োজক পক্ষ জানান, শিক্ষার্থীদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান ও নৈতিকতা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন