চকরিয়া, ২৫ জানুয়ারি ২০২৬
চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে পবিত্র রমজান মাসে এক যুবককে অপহরণ করে হত্যার করে ডাকাত মনসুর নামের এক ডাকাত দলের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ডাকাত মনসুরের বিরুদ্ধে একাধিক হত্যা, চুরি, ডাকাতি, এবং ধর্ষণের মামলা রয়েছে। তার নামে ডজন খানেক ভারি অস্ত্রও রয়েছে।
উল্লেখযোগ্য, এ ঘটনায় পুরো এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, এই ডাকাতকে দ্রুত গ্রেপ্তার করে তার কাছ থেকে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে।
প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে, এ ধরনের অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া না হয় এবং চকরিয়া সেনাবাহিনীকে এ বিষয়ে দ্রুত খবর দেওয়া হোক।
এদিকে, এলাকাবাসী ভয়ভীতি দূর করতে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ৮:২৬ অপরাহ্ণ