কক্সবাজারের রামুতে পাথর ভেবে প্রায় এক দশক ধরে বোমার ওপর কাপড় ধুয়েছে এলাকাবাসী।

রামু প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ৮:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলায় পাথর ভেবে প্রায় এক দশক ধরে একটি বোমার ওপর কাপড় ধুয়ে আসছিল স্থানীয়রা। সম্প্রতি বস্তুটির প্রকৃত পরিচয় প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি পুকুরপাড় থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কোনো অবিস্ফোরিত অথবা অকার্যকর বোমা হতে পারে।
তিনি বলেন,
“বোমাটি বর্তমানে নজরদারিতে রাখা হয়েছে। সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বস্তুটির ভেতরে কোনো বিস্ফোরক রয়েছে কি না এবং এটি কতটা ঝুঁকিপূর্ণ—তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে পুকুর খননের সময় বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়। তখন সেটিকে সাধারণ পাথর মনে করে পুকুরপাড়ে রেখে দ

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন