আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ৪২ বছরের দিনমজুর আনোয়ার হোসেন। কয়েক মাস ধরে হৃদরোগ জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভতি হলে পরীক্ষা নিরীক্ষার পর হার্টের দুইটি ব্লক ধরা পড়ে বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।।
চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব হার্টের দুইটি রিং জরুরি ভিত্তিতে লাগানোর পরামর্শ দেন। এ জন্য খরচ হবে কয়েক লাখ টাকা প্রয়োজন। দিনমজুর আনোয়ারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না জানাযায়, দিনমজুর আনোয়ার সুনামগঞ্জ জেলার মুল্লিকপুর পৌর এলাকার বাসিন্দা। সে মুল্লিকপুর একটি
বাসা বাড়া নিয়ে থাকেন।
আনোয়ার হোসেন গণমাধ্যম কে বলেন, সময় যত যাচ্ছে আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত চিকিৎসা করাতে বলেছেন। কিন্তু এ জন্য পায় কয়েক লাখ টাকা দরকার,যা আমার সামর্থ্যের বাইরে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার চিকিৎসা সহজ হবে। আমার সুচিকিৎসার জন্য দেশবিদেশর সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই।
তিনি বলেন,কয়েক মাস ধরে একটি হাসপাতালে চিকিৎসা করাচ্ছি। এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছি। আমার সামর্থ্য এখন তলানিতে ঠেকে গেছে। আমার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে তিনি স্বাভাবিক জীবনের পথচলা। সাহায্য পাঠানোর ঠিকানা- আনোয়ার হোসেনের বিকাশ নাম্বর- 01313801956এবং নগদ নাম্বার 01339603452

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ৮:১২ অপরাহ্ণ