কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই/আব্দুল্লাহ আল নোমান, এএসআই/মোঃ সুমন মিয়া এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৬/০১/২০২৫ তারিখ রাত ০১:৫৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন কাটা পাহাড় লেইনস্থ জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের গলির মুখে একটি পাকা অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আসামি ১। মোঃ রাব্বি (২৬), ২। মোঃ ফয়সাল (২১), ৩। রবিউল হোসেন প্রকাশ বকুলি (২০), ৪। মোঃ মারুফ হোসেন (২৩), ৫। মোঃ জিহাদ (২১), ৬। মোঃ জীবন মিয়া (২৪) দেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ০২ (দুটি) ধারালো ছোরা উদ্ধার করা হয়।এসংক্রান্তে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-৪৭, তারিখ-২৬/০১/২০২৬ খ্রি, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, সিডিএমএস যাচাই করে ধৃত আসামী মোঃ রাব্বি (২৬) এর বিরুদ্ধে ১। সিএমপি এর কোতয়ালী থানার ,এফআইআর নং-৮/৮১, তারিখ- ০৩ ফেব্রুয়ারি, ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ২। সিএমপি এর কোতয়ালী থানার ,এফআইআর নং-২৬, তারিখ- ১১ জুলাই, ২০১৭; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৩। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩৪, তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পাওয়া যায়।
ধৃত আসামী মোঃ ফয়সাল (২১) এর বিরুদ্ধে ১। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩৮, তারিখ- ২২ মে, ২০২৪; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড; ২। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-১৪/৩০৮, তারিখ- ১৪ মে, ২০২০; ধারা- ১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৩। সিএমপি এর বাকলিয়া থানার এফআইআর নং-৫৮, তারিখ- ২০ নভেম্বর, ২০১৯; ধারা- ১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৪। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৯৩/৫০৩, তারিখ- ২২ মে, ২০১৯; ধারা- ৩৯২/৪১১ পেনাল কোড; ৫। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-১১৬/৯৩৬, তারিখ- ২৮ সেপ্টেম্বর, ২০১৮; ধারা-৪ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; ৬। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৫/৫৮২, তারিখ- ০২ সেপ্টেম্বর, ২০২০; ধারা- ৩৮০/৪১১ পেনাল কোড ; ৭। সিএমপি এর বাকলিয়া থানার এফআইআর নং-৩২, তারিখ- ২০ ডিসেম্বর, ২০২২; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ পেনাল কোড; ৮। সিএমপি এর বাকলিয়া থানার এফআইআর নং-২৫, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০২৩; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড; ৯। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৪১/৪১, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২১; ধারা- ৪ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; ১০। সিএমপি এর চকবাজার থানার এফআইআর নং-১, তারিখ- ০৬ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড; ১১। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩৩, তারিখ- ১৯ মে, ২০২৪; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড , ১২। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩৬, তারিখ- ২২ জুলাই, ২০২৩; ধারা- ৩৮০ পেনাল কোড; ১৩। সিএমপি এর বাকলিয়া থানার এফআইআর নং-৩২, তারিখ- ২২ জুলাই, ২০২৩; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পাওয়া যায়।
ধৃত আসামী মোঃ মারুফ হোসেন(২৩) এর বিরুদ্ধে ১। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-১৬, তারিখ- ০৮ এপ্রিল, ২০২৫; ধারা- 15(3)/25(d) The Special Powers Act, 1974; ২। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৪৭, তারিখ- ২৬ ডিসেম্বর, ২০২৪; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড; ধৃত আসামী মোঃ জিহাদ(২১) এর বিরুদ্ধে ১। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৪১, তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-২৮, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৪; ধারা- ৪০২/৩৯৯ পেনাল কোড, ৩। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৩২, তারিখ- ১৫ জুন, ২০২৪; ধারা- ৩৭৯ পেনাল কোড; , ৪। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-২২, তারিখ- ১১ মার্চ, ২০২৫; ধারা- ৩৯৩ পেনাল কোড রুজু পাওয়া যায়।

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ৮:২০ অপরাহ্ণ