লক্ষ্মীপুরে চ্যানেল এস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি | মোহাম্মদ জাকির শাহ
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ১০:২৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে দেশের প্রথম আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (— তারিখ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক-টিআইবি লক্ষ্মীপুর জেলা সভাপতি প্রফেসর রফিকুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. মোবারক হোসেন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক কাজী মাকসুদুল হক।
আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস’র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রশংসা করেন এবং আগামীতেও দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খান, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, চ্যানেল এস’র লক্ষ্মীপুর প্রতিনিধি মু. সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে চ্যানেল এস’র প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন