ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৬ (সোমবার):
কুমিল্লা জেলার হোমনা উপজেলার রাজাপুর এলাকায়
কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ একজন গ্রেফতার
আজ ভোর আনুমানিক ৪টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রিভলবার, তিনটি দেশীয় বন্দুক, দেশীয় বন্দুক তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে নগদ ১৭ হাজার ৮০০ টাকা, ৯টি মোবাইল ফোন এবং ২টি ট্যাব জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা বদ্ধপরিকর। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ১১:৪১ অপরাহ্ণ