লক্ষ্মীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, চালক গুরুতর আহত

মোহাম্মদ জাকির শাহ লক্ষীপুর জোলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ৬:১৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় সড়ক দুর্ঘটনায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে নোয়াখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয়। এ সময় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন