দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান, ১১ জন আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ১০:১৪ অপরাহ্ণ

আজ আনুমানিক ১:১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, এসি (ল্যান্ড) দাউদকান্দি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে দাউদকান্দি এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালনা ও গ্যাং সংস্কৃতির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সময় ‘ডি.কে. গ্যাং’ ও ‘টেস্টার গ্যাং’-এর মোট এগারো (১১) জন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা মোঃ সাদ্দামের নেতৃত্বে সংঘবদ্ধ ছিল, যিনি সাবেক ছাত্রলীগ নেতা। তার তত্ত্বাবধানে তারা নিয়মিতভাবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করত বলে জানা যায়।

পুলিশ আটককৃতদের কাছ থেকে প্রয়োজনীয় আলামত ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া সাত (৭)টি অবৈধ মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

পরবর্তীতে আটককৃতদের অভিভাবকগণ উপস্থিত হলে তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণপূর্বক এগারো (১১) জন কিশোর গ্যাং সদস্যকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।

মোট জরিমানা:

  • ২০,০০০/- টাকা (নগদ)

জব্দকৃত মালামাল:

  • সাত (৭)টি মোটরসাইকেল

  • দুই (২)টি মোবাইল ফোন

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন