চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে বিএনপির ২২ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
জামায়াতে যোগদানকারী সাবেক বিএনপি কর্মীরা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। দলের নীতি ও কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তারা স্বেচ্ছায় জামায়াতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামী গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির কর্মীরা স্বেচ্ছায় জামায়াতে যোগদান করেছেন বলে তিনি উল্লেখ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ৯:৫২ পূর্বাহ্ণ