ডেমরা (ঢাকা), ২৮ জানুয়ারি ২০২৬:
ঢাকা-৫ আসনের ডেমরা এলাকায় ১০ দলীয় ঐক্যের প্রার্থী জনাব কামাল হোসেনের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় ডেমরা বাজার থেকে গণসংযোগ শুরু হয়ে মালা মার্কেট, মীরপাড়া ও বড় পাইটি হয়ে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গণসংযোগের পূর্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনের প্রার্থী জনাব মোহাম্মদ কামাল হোসেন।
৬৯নং ওয়ার্ড আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন, ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুস সালাম এবং এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক দ্বীন মোহাম্মদ মিন্টু।
পথসভা ও গণসংযোগকালে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ৭:৪০ অপরাহ্ণ