চট্টগ্রামে জামায়াত নেতার খামারে দুঃসাহসিক ডাকাতি: ৪০টি ছাগল লুট

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন সংলগ্ন একটি খামারে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত মধ্যরাতে এসে এক জামায়াত নেতার খামারের কর্মচারীকে জিম্মি করে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে। খামার মালিক আবু হেনা কায়সার, যিনি হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, জানান যে, গত দুই বছর ধরে তিনি ওয়াহেদপুর এলাকায় এই খামারটি পরিচালনা করছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে খামারের পাহারায় থাকা কর্মচারীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত-পা বেঁধে ফেলে। পরে, খামারের ৪০টি ছাগল ট্রাকে তুলে নিয়ে যায় তারা। লুট হওয়া ছাগলগুলোর বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা বলে দাবি করেছেন খামার মালিক।
এদিকে, ঘটনার পর পুলিশ স্থানীয় তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মৌখিক অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন জানিয়েছেন, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার পর স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় এলাকাবাসী উৎকণ্ঠিত।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন