দাউদকান্দি দশপাড়ায় পীর কেবলা খন্দকার কবির উদ্দীন আহমাদ (রহ:)–এর ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মোস্তফা কামাল সুমন
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১৯ পূর্বাহ্ণ

দাউদকান্দি, ২০ ফেব্রুয়ারি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া এলাকায় পীর কেবলা হযরত খন্দকার কবির উদ্দীন আহমাদ (রহ:)–এর ৬৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশপাড়াস্থ মাজার শরীফ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাদাত হোসেন মোজাদ্দেদী। এ সময় দেশ-জাতির কল্যাণ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি মরহুম খন্দকার মোশতাক আহমাদের স্মৃতিও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পীর কেবলা হযরত খন্দকার কবির উদ্দীন আহমাদ (রহ:)–এর ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, খন্দকার কবির উদ্দীন আহমাদ (রহ:)–এর পাঁচ পুত্রের মধ্যে সাবেক রাষ্ট্রপতি মরহুম খন্দকার মোশতাক আহমাদ তৃতীয় পুত্র ছিলেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন