শরীয়তপুরে মাছ চুরির অপবাদ দিয়ে যুবককে মা রধর : মূল আসামি শাহীন মাদবরকে গ্রেফতার করেছে র‍্যাব….!

রবিউল মোল্লা শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৪৫ অপরাহ্ণ

শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় মাছ চুরির অপবাদ দিয়ে নির্যাতনের ঘটনায় রুজুকৃত চাঞ্চল্যকর মামলার মূল আসামি শাহীন মাদবর (৪২)কে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার) ২২ ফেব্রুয়ারি দুপুর) ২.৪৫ মিনিটে শাহীন মাদবরকে ঢাকার লালবাগের পলাশীর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ভোরে মোঃ সেলিম পাইক (৩২) নামের এক যুবক ডামুড্যা থানাধীন কনেশ্বর ইউনিয়নের ইকরিস্থ গাউসিয়া মাছের প্রজেক্ট এলাকার পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শাহিন মাদবর ও আরও কয়েকজন তাকে পথরোধ করে মাছ চুরির অপবাদ দিয়ে মারধর করে। এতে সেলিমের মাথায় পাঁচটি সেলাই লাগে এবং দুই পায়ের হাড় ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। স্থানীয়রা আঘাতের দৃশ্য মোবাইলে ধারণ করলে বাদী তাকে অটোতে তুলে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

এই ঘটনার আহত সেলিম পাইকের বড়ভাই ডামুড্যা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

তারই ধারাবাহিতায় র‍্যাব-৮ ও র‍্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ ফেব্রুয়ারি দুপুর ২.৪৫ মিনিটে শাহীন মাদবরকে ঢাকার লালবাগের পলাশীর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে ডামুড্যা থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন