আরশিনগরে ৪০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালেন হাফেজ ওসমান ফারুক

রবিউল মোল্লা , শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৪০ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নে অসহায় ও দরিদ্র ৪০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে আরশিনগরস্থ হাফেজ ওসমান ফারুক মানিক বালার নিজ বাড়িতে এই বিশেষ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ ওসমান ফারুক মানিক বালা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতেই তিনি এই উদ্যোগ নেন।

বিতরণকৃত ইফতার সামগ্রীর তালিকায় ছিল: সয়াবিন তেল, ছোলা, মুড়ি, খেজুর, চিনি, মসুর ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।

বিতরণকালে হাফেজ ওসমান ফারুক মানিক বালা বলেন “রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যাতে অন্তত ইফতারের সময়টুকুতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, এটাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।”

বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং একঝাঁক স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। সাহায্যপ্রাপ্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, বর্তমান বাজারের যে অবস্থা, তাতে এই ইফতার সামগ্রী তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তারা আয়োজকদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন