শরীয়তপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, বাড়িতে স্বজনদের আহাজারি..!

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৩৮ অপরাহ্ণ

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ফারুক হাওলাদার নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার ২২ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান ফারুক হাওলাদার। এতে তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
ফারুক হাওলাদারের মৃত্যুর খবরে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন