কোটবাজারে প্রকাশ্যে ২৪ হাজার ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ

মো:আবির হোসেন (কক্সবাজার প্রতিনিধি)
প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৪৬ অপরাহ্ণ

 

চিহ্নিত সিন্ডিকেটের নাম ঘিরে তোলপাড়!

মরিচ্যার এক ব্যক্তির ২৪ হাজার ছিনতাই করেছে ‘সংঘবদ্ধ’ একটি চক্র। উখিয়ার ব্যস্ততম এলাকা কোটবাজারের টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে এই ঘটনা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কোটবাজারের চৌধুরী পাড়া রাস্তার মাথা এম.আর কনভেনশন হল-এর সামনে এ ঘটনা ঘটে। মূল পাচারকারীর পরিচয় সনাক্ত করা না গেলেও ছিনতাইয়ের সাথে জড়িত চারজন যুবকের পরিচয় মিলেছে।

তারা হলেন, চৌধুরী পাড়া এলাকার নুরু সওদাগরের ছেলে জসিম উদ্দিন,
ফরিদ আহমদ চৌধুরীর ছেলে মুর্শেদ চৌধুরী সিরাজুল ইসলামের ছেলে আবছার উদ্দিন, এবং
আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ দিদার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যকর ঘটনাটিকে কেন্দ্র করে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

ঘটনাস্থল ও কোটবাজারের একাধিক স্থানীয় সূত্র বলছে , সকালে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল করে ইয়াবা নিয়ে যাচ্ছিলো দুই ব্যক্তি। এম.আর কনভেনশন হলের সামনে তাদের গতিরোধ করে নাম আসা তিনজন সহ ছয়জন যুবক পাচারকারী থেকে ২৪ হাজার ইয়াবা (আনুমানিক) নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সূত্রের দাবি, ইয়াবাগুলোর মালিক মরিচ্যার বাসিন্দা মোহাম্মদ জালালের এবং যার বিরুদ্ধে আগে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, মাদক ব্যবসায়ী এবং মাদক সংশ্লিষ্ট যারাই আছে তাঁদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে। কোনোভাবেই মাদকের সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন তিনি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় কক্সবাজারে বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মুলে ব্যাপক তৎপরতা শুরু করে।

বিশেষ অভিযানের প্রথম চার দিনে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এছাড়াও অভিযানে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন