“লামায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড”

এস এম আকাশ : বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৪৬ পূর্বাহ্ণ

বান্দরবান জেলার লামায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ রাত ৯ ঘটিকায় সময় লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের মীম ফিলিং স্টেশন এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে, লামা থানার টহোল টিমের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ২ জনকে আটক করে পুলিশ।’

পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির
করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুবায়েত আহমেদ সামনে নিজেদের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।’

এ বিষয়ে লামা থানা পুলিশের (এস আই) মেহেদী জানান, আমি ও (এস আই) শাকিল সহ সঙ্গীও ফোর্স নিয়ে, ২ জনকে মাদক সেবন অবস্থায় আটক করি পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।’

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন