মৌটুপী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন

আবদুর রহিম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:০৭ অপরাহ্ণ

মৌটুপী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন

 

মৌটুপী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবগঠিত কমিটির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ আলী হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ক্যাশিয়ার ও মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম মন্টু সরকার।
মাদ্রাসার সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ শামীম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম এগিয়ে যায়।

সভাপতির বক্তব্য (ভিডিও কনফারেন্সে)
সঞ্চালনার পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি আরব থেকে যুক্ত হয়ে সভাপতি মোহাম্মদ আলী হোসেন সরকার আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন

“প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় মৌটুপী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাথে সম্পৃক্ত। এই প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।

আজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের সংবাদ আমাকে অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে। তাদের এই অর্জন প্রমাণ করে নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং আল্লাহর প্রতি দৃঢ় আস্থা থাকলে যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব।

আমি চাই, আমাদের সন্তানরা শুধু কুরআনের শিক্ষা নয়, পাশাপাশি আধুনিক শিক্ষায়ও সমানভাবে দক্ষ হয়ে উঠুক। তারা যেন নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।

মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং এতিম শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমি প্রবাস থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।

নবগঠিত কমিটি, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই মাদ্রাসা একদিন আরও বড় ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে এই বিশ্বাস আমার রয়েছে।”
তিনি সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করেন।

এরপর বিশেষ অতিথিরা বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ রমিজ উদ্দিন মাস্টার, মোঃ রাশেদ সরকার মেম্বার, মোঃ ওয়াছেক খান, মোঃ পারভেজ সরকার, সহ-সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন সুমুন, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ আমিনুল ইসলাম খান, মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ বাদল ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার খান, মোঃ রজ্জব আলী খান, আবুল বাশার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা ও এতিমখানার মোহতামীম ক্বারী মাওলানা আহমাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মুন্সী, মোঃ রফিক খান, মোঃ আমির খান, মোঃ কামরুল হাসান সরকার, সাবেক ক্যাশিয়ার মোঃ রাজা মিয়া ভূঁইয়া, বর্তমান কমিটির ক্যাশিয়ার মোঃ আব্দুল কাদির সরকার, মোঃ জহর মিয়া, মোঃ নজরুল মিয়া, মোঃ জিবন সিকদার, মোঃ আবুল খায়েরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। অতিথিরা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য, এর আগে মোঃ আলী হোসেন সরকারকে সভাপতি ও মোঃ শামীম খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও কল্যাণে কাজ করবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন