২৬ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গরু ও মহিষ চুরির ঘটনা বাড়তে শুরু করেছে। সম্প্রতি চকরিয়া উপজেলার চরণদ্বীপ প্রজেক্ট থেকে ৯/১০টি মহিষ চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, এই চুরি কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং একটি সংঘবদ্ধ চক্রের কাজ যা স্থানীয় কৃষকদের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।
চকরিয়া উপজেলার বিভিন্ন খামারে একের পর এক গরু-মহিষ চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি ঘটেছে কয়েকটি চুরি, যেখানে মূল্যবান পশু গুলি গভীর রাতে মাছের ঘের থেকে চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ ডাকাত দল।
খামারিরা জানিয়েছেন,তাদের যত্নের পশু গুলো চুরি করে তাদের পথে বসিয়ে দিচ্ছে ডাকাত চুরেরা।তারা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি জানান।
স্থানীয় পুলিশ প্রশাসন এই চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে, তবে চোরদের চক্র এখনও গ্রেপ্তার হয়নি।
চকরিয়া থানা পুলিশ জানায়, চুরির ঘটনা রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা চলছে এবং এলাকার মানুষকে সচেতন থাকার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, স্থানীয় কৃষকরা জানিয়েছেন, মহিষ ও গরু চুরি হলে তাদের পুরো কৃষি ও ব্যবসা কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে। তারা দাবি করেছেন, দ্রুত এই অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছে। তাদের মতে, এই পরিস্থিতিতে পশু চুরি রোধে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো উচিত বলে জানান।

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চকরিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৪৪ অপরাহ্ণ