ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে তিনজন অভ্যাসগত চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি Samsung Galaxy Tab উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্স।
বুধবার (০৪ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন নয়াবাড়ি রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১. আঃ রহমান (৪০), জেলা পাবনা; বর্তমানে সাভারের ভাটপাড়া এলাকায় ভাড়াটিয়া।
২. মোঃ নিজাম হাওলাদার (৪০), জেলা ভোলা; বর্তমানে সাভারের ভাটপাড়া এলাকায় ভাড়াটিয়া।
৩. ইসলাম সরকার (২০), জেলা সিরাজগঞ্জ; বর্তমানে সাভারের ভাটপাড়া এলাকায় ভাড়াটিয়া।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চুরি সংঘটিত করে আসছিলেন। তাদের হেফাজত থেকে ২টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি Samsung Galaxy Tab উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুরি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার ঢাকা
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ১২:৪৫ অপরাহ্ণ