ফরিদপুরের তরুণ মানবিক নেতা খাইরুল ইসলাম রোমান
প্রতি বছরের ন্যায় এ বছরও দরিদ্র ও এতিম শিশুদের ঈদের নতুন পোশাক এর দায়িত্ব নেন তিনি,
খাইরুল ইসলাম রোমান তিনি তার ফেসবুকে এই তথ্য প্রকাশ করেন তিনি আরো জানান
একটু চোখ বন্ধ করে ভাবুন তো
আপনার আদরের সন্তানদের আলমারি ভরা নতুন নতুন পোশাক। ঈদ এলে কোনটা পরবে সেটাই হয় চিন্তার বিষয়।
আর ঠিক তখনই আমাদের আশেপাশেই এমন কিছু নিষ্পাপ কোরআনের পাখি আছে, যারা পুরো বছর পার করে দেয় মাত্র ১টা কিংবা ২টা পোশাক দিয়ে।
তবুও তাদের মুখে নেই কোনো অভিযোগ, হৃদয়ে আছে শুধু কোরআনের ভালোবাসা। এরা তো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন কোরআনের খাদেম, কোরআনের পাখি।
আলহামদুলিল্লাহ, আমি ২৫০+ শিক্ষার্থীর খোঁজ নিয়ে তাদের পোশাকের মাপ সংগ্রহ করেছি। বেশিরভাগেরই আছে মাত্র ১ বা ২টি ড্রেস। ভাবতেই হৃদয়টা কেঁপে ওঠে
এই ঈদে আসুন, আমাদের আনন্দের ছোট্ট একটা অংশ তাদের সাথে ভাগ করে নেই
বাংলাদেশের যে যেখানেই থাকি না কেন, নিজের আশেপাশে এমন অসংখ্য কোরআনের পাখিদের খুঁজে বের করি। তাদের মুখে একটা হাসি ফোটাতে পারলে হয়তো আমাদের ঈদটাই হবে সত্যিকারের পরিপূর্ণ।
আসুন, মানবিক হই, কারণ তাদের হাসিই হতে পারে আমাদের নাজাতের কারণ ইনশাআল্লাহ!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ১০:৪৬ অপরাহ্ণ