সাভার দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার ঢাকা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ । ১:১০ পূর্বাহ্ণ

৪ মার্চ ২০২৬ইং রোজ বুধবার: ঢাকার সাভারের শাহীবাগ, ডগরমোড়া এলাকায় অবস্থিত সাভার দারুল উলুম ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে আজ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন। বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। ও মেয়র পদপ্রার্থী, সাভার পৌরসভা জনাব লায়ন মোঃ খোরশেদ আলম।
এ আয়োজন করেন  ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর সামাদ মোল্লা মোঃ মুকুল হোসেন  ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু  পৌর বিএনপির খান মজলিস বাবু  পাথালীয়া ইউনিয়ন সহ- সভাপতি মোঃ হযরত আলী সহ- বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন