মেয়র না হয়েও উন্নয়নে এগিয়ে বিএনপি নেতা জুলফিকার হোসেন জুয়েল,
একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান, ত্যাগী ও কর্মী বান্ধব নেতা হিসেবে তিনি এখন ফরিদপুরের যুব ও ছাত্র সমাজের আইকন।
তিনি ফরিদপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য মেয়রপ্রার্থী।
মেয়র হওয়ার আগেই ফরিদপুরের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন তিনি এবং তা সফলভাবে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তা বাস্তবে পূর্ণতা দিচ্ছেন।
ইতিমধ্যে আমরা দেখেছি ফরিদপুর পৌর এলাকায় বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন হচ্ছে,
ফরিদপুর পৌরসভার আলিপুর ইসলামী ব্যাংক হাসপাতালের মোড় এর স্থাপনাটির নির্মাণ কাজ প্রক্রিয়াধীন চলমান
কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ দৃশ্যমান হবে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান।
সবার সহযোগিতা পেলে উন্নয়ন কার্যক্রম আরও বড় পরিসরে করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও তিনি এক ভিডিও বার্তায় বলেন আমাদের ফরিদপুর অনেক পুরাতন শহর কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমাদের ফরিদপুর জেলা কে আমরা সেভাবে ফুটিয়ে তুলতে পারেনি বাংলাদেশে।
আমার মনের বড় ইচ্ছে যেহেতু সুযোগ এসেছে অন্তত ফরিদপুর পৌর এলাকাতে সৌন্দর্য বর্ধনে একটি আধুনিক ও মডেল ফরিদপুর গড়তে চাই
ফরিদপুর পৌরসভাকে একটি আদর্শ ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
নতুন প্রজন্মের নতুন সহযোগীদের তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা তাকে সব সময় সহায়তা করেছেন,
এছাড়াও তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।
পরিষ্কার-পরিচ্ছন্ন ও মডেল শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন জুলফিকার হোসেন জুয়েল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬ । ১০:১৩ অপরাহ্ণ