কুমিল্লায় রাইজিং জার্নালিস্ট ফোরামের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় সভা শেষে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ এবং সাধারণ সম্পাদক স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি দৈনিক আমার শহরের ইলিয়াস হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রূপসী বাংলার আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আমোদ-এর স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক বাংলাদেশ টাইমসের আল আমিন কিবরিয়া এবং প্রচার সম্পাদক আকাশ টিভির মাকসুদুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ইনকিলাব ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিব হোসেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— এনটিভির মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা, বাংলা ট্রিবিউনের মহসীন কবির, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার এবং বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন এবং বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ৫:৪৮ অপরাহ্ণ