ভেদরগঞ্জ উপজেলায় মাদক ও ইভটিজিং এর প্রতিবাদ করায় যুবদল নেতার উপর কিশোর গ্যাং এর হামলা

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ । ১০:০৭ অপরাহ্ণ

শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলা চরভাগা ইউনিয়নের

মাদকসেবন ও মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় যুবদল নেতা সোহেল চোকদারের এর উপর হামলা

করেছে “”হারুণ সরদার (বয়াতী)””এর ছেলে আসিফ সরদার ও তার সহযোগীরা।

বর্তমানে সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় ভেদরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় চরভাগা আজগর হাওলাদার কান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

জানাগেছে,
দীর্ঘদিন ধরে আসিফ চরভাগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে একটি কিশোর গ্যাং চক্র তৈরী করে মাদক, ইভিটিজিং সহ নানা অপকর্ম করে আসছিলো।

সোমবার এ নিয়ে বিচার সালিসের এক পর্যায় যুবদল নেতা সোহেল চোকদার তার এসব এসব অপকর্মের প্রতিবাদ জানালে আসিফ, রিয়াজ ও তাদেরর সহযোগীরা সোহেলের উপর চড়াও হয়।
বেপরোয়া মা-র-ধর করা হয় সোহেলকে। এ সময় তার মাথা ও হাতে গুরুতর জখম হয়।

সখিপুর থানা সূত্র জানায়, এ ঘটনায় মামলার আবেদন করেছে ভুক্তভোগী সোহেলের চোকদারের পরিবার। ঘটনার পর থেকে আসিফ ও তার সহযোগীরা পালাতক রয়েছে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে থম থম পরিস্থিতি বিরাজ করছে।
মাদক ও ইভটেজিংকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন