মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শরীয়তপুর প্রিমিয়ার লীগ-২০২৬ উদ্বোধন..!

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি।।
প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ১১:১৯ অপরাহ্ণ

এখনই মাদক ছাড়ো, সুস্থ সুন্দর জীবন গড়ো” প্রতিপাদ্য ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলায় আয়োজন করা হয়েছে শরীয়তপুর প্রিমিয়ার লীগ-২০২৬।

আজ শুক্রবার শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম, শরীয়তপুর এ উক্ত প্রিমিয়ার লীগের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ
আসলাম

এবং শরীয়তপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সফিকুর রহমান কিরন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ তাহসিনা বেগম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর।

মাদকমুক্ত শরীয়তপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই প্রিমিয়ার লীগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শরীয়তপুর কর্তৃক মাদক বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন