খুলনার নুর আজিম বাহিনীর অন্যতম প্রধান সহযোগী শীর্ষ সন্ত্রাসী ফয়সাল আটক

গাজী আব্দুল কুদ্দুস খুলনা প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ১২:০৮ অপরাহ্ণ

খুলনার শীর্ষ সন্ত্রাসী ফয়সাল আটক
খুলনার নুর আজিম বাহিনীর অন্যতম প্রধান সহযোগী শীর্ষ সন্ত্রাসী ফয়সালকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর টুপপাড়া মহিরবাড়ির খালপাড় এলাকার একটি বাড়ি থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। ফয়সালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানায়, সন্ত্রাসী নুর আজিমের অবর্তমানে ফয়সাল বাহিনীর দায়িত্ব নিয়ে কাজ করছিল। সে খুলনার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। শুক্রবার সঠিক সন্ধান জানতে পেরে অভিযান চালিয়ে নগরীর টুপপাড়া মহিরবাড়ির খালপাড় এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়।।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন