গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ১১ দলের বিক্ষোভ মিছিল

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ১২:১৫ পূর্বাহ্ণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ১১ দলীয় এক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আছর (১২ এপ্রিল) স্থানীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা জামায়াতে ইসলামীর নেত্রীত্বে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলের সামনে এক সমাবেশে মিলিথ হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহবুবুর রহমান, নেত্রকোনা-৫ আসনের এমপি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জাতাীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, জেলা আহবায়ক ইফতেখার শামীম, এলডিপির জেলা সভাপতি মিজানুর রহমান মুকুল, জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য সচিব ও ১১ দলীয় এক্য জোটের নেত্রকোনা-২ আসনের প্রার্থী ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।

বক্তাগন বলেন, সরকার গণভোটের রায় নিয়ে টালবাহানা করছে। এর পরিনাম ভয়াবহ হতে পারে। সময় থাকতে এই রায় মেনে নিন। অন্যথায় বিগত ফ্যসিবাদ আওয়ামী সরকারের মত পরিনাম ভোগ করা লাগতে পারে। কাজেই হুঁসিয়ার, সাবধান।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন