বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, পরিশ্রম ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। দীর্ঘদিনের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত সকলেই করতালির মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেকে বলেন, বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষক-শিক্ষিকাদের স্নেহ ও সহপাঠীদের সঙ্গে কাটানো সময় তাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে।
পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে বিদায় বেদনার পাশাপাশি ছিল নতুন স্বপ্ন ও সম্ভাবনার প্রত্যাশা।

মো:আরিফুল ইসলাম কক্সবাজার
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ১২:৫০ পূর্বাহ্ণ