চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার, অনলাইন জুয়া ও মাদক-অস্ত্রের সন্ধান

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চকরিয়া, কক্সবাজার
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ১০:১৮ পূর্বাহ্ণ

চকরিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ১০ (দশ) জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ৭ (সাত) জন পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়। এছাড়া সাইবার স্পেসে বিভিন্ন অবৈধ অ্যাপসের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ৩ (তিন) জনকে এজাহারনামীয় হিসেবে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চকরিয়া থানার পুলিশ এ অভিযানকে স্থানীয় সম্প্রদায়ের জন্য বড় সাফল্য হিসেবে মূল্যায়ন করেছে।
পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ অনলাইন কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন