দেবিদ্বারে মক্কা এয়ার সার্ভিস হজ্ব গ্রুপের হজ্ব প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসহাক হাসান- কুমিল্লা।
প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬ । ২:১৪ অপরাহ্ণ

কুমিল্লার দেবিদ্বারে মক্কা এয়ার সার্ভিস হজ্ব গ্রুপের আয়োজনে হজ্ব প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত দেবিদ্বার নিউমার্কেটের স্থানীয় একটি হলরুমে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মক্কা এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী মাওলানা মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে হজ্ব প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা শহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইসরাফিল বিন আহম্মাদ, মাওলানা রুহুল আমিন সরকার, মাওলানা মাজহারুল ইসলাম আতিক ও মো. ফেরদৌস আহমেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ৩১ জন হজ্বযাত্রীসহ প্রায় ১০০ জনকে হজ্ব ও ওমরাহ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা হজ্ব পালনের নিয়ম-কানুন, করণীয় ও সতর্কতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন