আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারা আবারও আলাদা হয়ে গেছেন। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে বলে জানা গেছে।
শনিবার (৯ মে) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবিকুন্নাহার সারা। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। ওই দিনই আবু ত্বহা আদনান তাকে তালাক দেন। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি।
এর আগে পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবারের মতো তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে সব মতবিরোধ দূরে সরিয়ে ২০২৫ সালের ২ ডিসেম্বর তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সেই পুনর্মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
কিন্তু দ্বিতীয়বার শুরু হওয়া সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের চার মাস না পেরোতেই ফের বিচ্ছেদের পথে হাঁটলেন এই আলোচিত দম্পতি।
এদিকে, বিচ্ছেদের নির্দিষ্ট কারণ নিয়ে এখনো প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি আবু ত্বহা আদনান কিংবা সাবিকুন্নাহার সারা। তবে তাদের এই বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬ । ৯:৪৩ অপরাহ্ণ