চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চকরিয়া কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ১২:২৩ অপরাহ্ণ

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন ডাকাত, নিয়মিত মামলায় ১ জন ও পরোয়ানাভুক্তসহ মোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জেলায় বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন মাননীয় পুলিশ সুপার। গত ২৪ ঘণ্টায় অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার অপারেশন অফিসার, পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে ডাকাতিরু প্রস্তুতিকালে ২ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় ১ জন এবং পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১. জাহেদুল ইসলাম সিহাব (২০), পিতা- গোলাম হাকিম, সাং- সাহারবিল।
২. মোঃ শাকিব (২১), পিতা- হেলাল উদ্দিন, মাতা- ফাতেমা বেগম, সাং- কোচপাড়া।
৩. মোঃ হাসান (১৫), পিতা- মোঃ ইউনুচ, সাং- দক্ষিণ করাইয়াঘোনা।
৪. নাজেম প্রকাশ আঙ্গুল কাচাঁ নাজেম, পিতা- দেলোয়ার হোসেন, সাং- মাইজ কাকারা।
৫. রোকেয়া বেগম, স্বামী- মোঃ শাহ জাহান, সাং- মালিবাপের জোন।
৬. কলিম উল্লাহ, পিতা- নুরুল আলম, সাং- ছয়কুড়িটিক্কা।
৭. ইব্রাহিম, পিতা- নুরুল আলম, সাং- ছয়কুড়িটিক্কা।
৮. ছিদ্দিক আহমদ, পিতা- নুরুল আলম, সাং- ছয়কুড়িটিক্কা, সাতঘর পাড়া।
৯. মং চেচুং মার্মা, পিতা- কোহলা, সাং- মানিকপুর বাজার।
চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, থানা এলাকার বিভিন্ন অপরাধচক্র, ডাকাতচক্র “ডেভিল হ্যান্ড”, পরোয়ানাভুক্ত আসামী, মাদক কারবারি, চোর-ডাকাত এবং মৎস্য ঘের ও ঘোনা দখলকারীদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এছাড়া, ডাকাতি প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন