ময়মনসিংহের ভালুকায় অবস্থিত গোয়রী চকিদারটেক বায়তুল আমান জামে মসজিদে নিয়মিত নামাজ আদায়ে উৎসাহ দিতে ১২ জন মুসল্লিকে পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব পুরস্কার তুলে দেন মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল কাইয়্যুম আফেন্দী।
তিনি জানান, এলাকায় নামাজির সংখ্যা বৃদ্ধি এবং তরুণদের মসজিদমুখী করতে প্রায় দেড় মাস আগে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নিয়মিত জামাতে অংশ নেওয়া মুসল্লিদের মধ্য থেকে ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।
ইমাম খতিব আরও বলেন, বর্তমানে অনেক তরুণ নিয়মিত মসজিদে আসছে, যা অত্যন্ত ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুফতি আব্দুল কাইয়্যুম আফেন্দী
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ । ১০:৩৫ অপরাহ্ণ