কক্সবাজারের ঈদগাঁওতে বিভিন্ন অভিযোগে ৫ জন আটক

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ । ১১:২৩ অপরাহ্ণ

ঈদগাঁওতে থানা পুলিশের অভিযানে গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থসহ নারী মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি, সিআর পরোয়ানাভুক্ত আসামি, ধর্তব্য অপরাধ রোধকল্পে ২জন অভিযু্ক্ত সহ সর্বমোট ৫ জন আসামি গ্রেফতার
১। কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৬০,৯৯০/- (ষাট হাজার নয়শত নব্বই) টাকাসহ আমিনা খাতুন (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
আজ ১৬ মে ঈদগাঁও থানাধীন ৩নং ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আউলিয়াবাদ এলাকার আমেনার নিজ বসতঘরে এই অভিযান পরিচালিত হয়।
ঘটনার বিবরণ ও উদ্ধার: গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে আসামির হেফাজত থেকে সাদা কাগজে মোড়ানো সর্বমোট ১০ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য গাঁজা (যার মোট ওজন ৬০ গ্রাম) এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৬০,৯৯০/- টাকা উদ্ধার করা হয়।
আসামির পরিচয়: ধৃত আসামির নাম আমিনা খাতুন (৪২), স্বামী- জহির আহমদ, পিতা- মৃত ছোবহান আলী, মাতা- জহুরা খাতুন। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউপির আউলিয়াবাদ (৮নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।
আইনি ব্যবস্থা: এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা মোতাবেক অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ঈদগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে যাহা ঈদগাঁও থানার মামলা নং- ১৩ তারিখ: ১৬/০৫/২০২৬। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক নির্মূলে ঈদগাঁও থানা পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২। সাজা প্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার- পৃথক পৃথক অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং দ্রুত বিচার আইনের সিআর পরোয়ানাভুক্ত অপর এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় ঈদগাঁও থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামি: জিআর- ২৪৯/২১ [লোহাগাড়া], লোহাগাড়া থানার মামলা নং- ০৮/০৬/২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬[১] সারণির ১০(ক) এর ০৩(তিন) বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত সাজার আসামি কায়েস মিয়া প্রকাশ কাউসার, পিতা- মৃত জাফর আলম, মাতা- ছুরা খাতুন, সাং- উত্তর লরাবাক (চরপাড়া, ৩নং ওয়ার্ড), ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
সিআর পরোয়ানাভুক্ত আসামি: সিআর মামলা নং- দ্রুত বিচার- ৯৫/২৪, ধারা- দ্রুত বিচার আইনের ৪/৫) এর পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ ইয়াছিন, পিতা- নুরুল হাসেম, মাতা- ফাতেমা বেগম, সাং- আউলিয়াবাদ (৮নং ওয়ার্ড), ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
৩. অপরাধ প্রতিরোধমূলক (১৫১ ধারা) গ্রেফতার
এলাকায় ধর্তব্য অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রোধকল্পে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা মোতাবেক আরও ০২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: ১. শফিকুল ইসলাম (৩৫), পিতা- মোঃ ছিদ্দিক, মাতা- মল্লিকা বেগম, সাং- পশ্চিম গোমাতলী , ৭নং ওয়ার্ড, পোকখালী ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।
২. মোহাম্মদ রফিকুল ইসলাম (২৮), পিতা- আবুল কালাম, মাতা- রোকেয়া বেগম, সাং- পশ্চিম গোমাতলী ৮নং ওয়ার্ড, পোকখালী ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
ঈদগাঁও থানা পুলিশের বার্তা: ঈদগাঁও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানা পুলিশের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন