শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে মদ পাচারের চেষ্টা করা হচ্ছিল।
খবর পেয়ে বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নিয়ে পৃথক অভিযান চালায়। এসময় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়জিদ বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির অভিযান
জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর

প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ১১:৩৯ অপরাহ্ণ