চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রাম:
প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ৯:৪৩ অপরাহ্ণ

কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ যশোরের এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে চিলমারী থানার মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চিলমারী থানার মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন