স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক মন্তব্যের জেরে এনসিপি নেতা গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি

গালিব -মহেশখালী প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ১১:০৫ অপরাহ্ণ

২১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করার অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার এনসিপি সংগঠক রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতাকর্মীদের অনুরোধে মহেশখালী থানা হাজত থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির কক্সবাজার জেলা সমন্বয়ক সুজা উদ্দিন বলেন, “শুধু রফিক ভাই নয়, মহেশখালীর কোনো মানুষের মানবাধিকার হরণ করা যাবে না। নাগরিকরা তাদের মতামত প্রকাশ করতেই পারেন। যেসব প্রশাসনিক কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন করছেন, তাদের মনে রাখা উচিত—এটি ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) কক্সবাজারের সকল সহযোদ্ধার সাহসী ও ঐক্যবদ্ধ অবস্থানের ফলেই আজ রফিক ভাই মুক্ত হয়েছেন। তৃণমূলের সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইকে ধন্যবাদ।”

এ সময় তিনি আরও মন্তব্য করেন, “পেকুয়ার সিদ্ধান্তে মহেশখালী পরিচালিত হয় না, ভবিষ্যতেও হবে না।”২১/০৫/২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় মহেশখালীর এনসিপির সংগঠক রফিকুল ইসলাম কে গ্ৰেফতার করে পুলিশ। পরে এনসিপির দলীয় নেতা কর্মীদের অনুরোধে মহেশখালী থানা হাজত থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কক্সবাজার জেলা সমন্বয়ক সুজা উদ্দিন যিনি বান্দরবান ৩০০ আসন থেকে এনসিপির প্রার্থী হয়ে নির্বাচন করেন তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন
শুধু রফিক ভাই নয়,মহেশখালীর কোন মানুষের মানবাধিকারহরণ করা যাবে না। নাগরিক তার আলাপ করবে। যেসব প্রশাসন মানবাধিকার লংঘন করছেন তাদের বুঝতে পারা উচিত এটা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ।

National Citizen Party (NCP) কক্সবাজারের সকল সহযোদ্ধার সাহসী ও ঐক্যবদ্ধ অবস্থানের ফলে আজ রফিক ভাই মুক্ত।

তৃণমূলের সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ Nasiruddin Patwary ভাইকে।

পেকুয়ার সিদ্ধান্তে মহেশখালী পরিচালিত হয় না, ভবিষ্যতেও হবে না।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন