তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু, স্বজনদের দেখতে যাচ্ছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

জুনাঈদ আহমদ রাসেলঃ তাহিরপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ১১:১৪ অপরাহ্ণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কিশোর সম্প্রতি এসএসসি পরীক্ষা শেষ করে জীবিকার তাগিদে নির্মাণকাজে যোগ দিয়েছিল। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার থাকা সত্ত্বেও শ্রমিকদের সুরক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে আজ রাতে নিহতের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মুহাম্মদ নুরুদ্দীন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সাদ, যুব আন্দোলনের সভাপতি এইচ কে এম মহিবুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন