মাদকবিরোধী অভিযানে ১৪৫ ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা বিএনপি নেতা ফজলুল হক

বিশেষ প্রতিনিধি, রংপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ১১:৪৯ অপরাহ্ণ

২১ মে, ২০২৬
রংপুরের মাহিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ মো. ফজলুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির বর্তমান সদস্য।
বুধবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত ফজলুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত অন্যদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন