তাহিরপুর উপজেলার শিমুল বাগান এলাকায় পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রানু মেম্বার ও মানিগাঁও গ্রামের হাসানের নেতৃত্বে একটি চক্র এ কর্মকাণ্ড পরিচালনা করছে। অভিযোগে আরও বলা হয়, এ ঘটনার সঙ্গে বাদাঘাট এলাকার নাজমুল দারগার সম্পৃক্ততা রয়েছে।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিনসহ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, শিমুল বাগান এলাকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
স্থানীয়দের ভাষ্য, পাড় কেটে বালু উত্তোলনের ফলে পরিবেশ বিপর্যয় ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জুনাঈদ আহমদ রাসেলঃ তাহিরপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ১০:২০ পূর্বাহ্ণ