ছাত্র জমিয়ত ফরিদপুর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

মাহদী হাসান স্টাফ রিপোর্টার ফরিদপুর।
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ১০:৪৫ পূর্বাহ্ণ

ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
​বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জামিয়া আরাবিয়া শামছুল উলূম ফরিদপুর মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ফাহিম বিন আসাদকে সভাপতি, তানজিল খানকে সাধারণ সম্পাদক এবং সিয়াম হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
​ফরিদপুর জেলা ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাসেমী।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
​স্থানীয় শীর্ষ জমিয়ত নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কাউন্সিলে কাউন্সিলররা হাত তুলে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটির নেতারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার এবং সংগঠনকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন