সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল উত্তর ইউনিয়নের বাদাঘাট বাজার থেকে বাংলাবাজার যাওয়ার সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনসাধারণকে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে কাঁদার সৃষ্টি হয় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রছাত্রীরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

জুনাঈদ আহমদ রাসেলঃ তাহিরপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ১১:৩৪ পূর্বাহ্ণ