দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল, খেলার সামগ্রী, বেঞ্চ, দুস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ঢেউটিন বিতরণ করা হয়েছে| উপজেলা প্রশাসন কর্তৃক এডিপির অর্থায়নে এসব সামগ্রী ও সহায়তা প্রদান করা হয়|
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি উপকারভোগীদের হাতে এ সামগ্রী ও সহায়তা তুলে দেন| বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সাজিদ-উল- মাহমুদ| এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন|

মোঃ সুলতান মাহমুদ-নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ৪:২৪ অপরাহ্ণ