সম্প্রতি রামিশা হত্যা মামলায় উত্তাল সারাদেশ। তারই ধারাবাহিকতায় আজ (২২মে) রবিবার, রাত ১০ টায় নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক ধর্ষকদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবাইর সরদার, জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম, জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ সহ অনেকে। জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান
এনসিপির মহানগর সদস্য সচিব অভি, জাতীয় নারীশক্তির লুবনা রহমান, যুবশক্তির জাহিদুল হকমহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভিমহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম। জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মাহফুজ খান,জাতীয় যুবশক্তির সাবেক সদস্য সচিব নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জারিফ অনন্ত ও সিনিয়র সংগঠক জাহিদুল হক বাধন।
এসময় বক্তারা বলেন, “দ্রুত সময়ের মধ্যে সরকারকে রামিশা ধর্ষন ও হত্যা মামলা সহ সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অনেকে ধৈর্য্য ধরেছি। যতদ্রুত সম্ভব অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করুন। আমরা চাইনা আর কোনো রামিশা ধর্ষিত হোক, আমরা আমাদের বোনেদেরের নিরাপত্তা চাই।”
মিছিল শেষে এনসিপির নেতাকর্মী জানান, আজকে শুধুমাত্র সরকারকে বিষয়টি জোড়ালো ভাবে জানানোর জন্য আমরা মশাল মিছিল করেছি। সরকার যদি আমাদের কথা না শোনে, তবে-পরবর্তীতে বৃহৎ আকারের আন্দোলন করবো।

এনায়েত উল্লাহ সিয়াম, নারায়ণগঞ্জ প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ১:৪১ পূর্বাহ্ণ