সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের খাশতাল গ্রামে বজ্রপাতে ফিরুজ মিয়ার দুটি মহিষ মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় মাঠে থাকা অবস্থায় মহিষ দুটি বজ্রপাতে মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত কৃষক ফিরুজ মিয়া বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

জুনাঈদ আহমদ রাসেলঃ তাহিরপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ২:০৮ অপরাহ্ণ