লক্ষ্মীপুরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে নিহত ২, আহত ২

মোহাম্মদ জাকির শাহ লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৩:২৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতরা সবাই কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর মনসা এলাকায় একটি ট্রাক্টর দিয়ে মাটি বহনের কাজ চলছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এছাড়াও আরও দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন